1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু,ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে)ভৈরব উপজেলা শাখার কার্যালয়ে সোমবার (৯ মার্চ ২০২৬) এক আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রমজানের পবিত্রতা,ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক,গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল সেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক প্রভাষক এস এম আলী আজম,সাধারণ সম্পাদক ও পাক্ষিক অপরাধ জগত পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং সারাবেলা নিউজের সম্পাদক এহসানুল হক রিপন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক,ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ,বিএমইউজে ভৈরব উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রমান চিত্র পত্রিকার মফস্বল সম্পাদক এবং সমাধান টিভির পরিচালক রফিকুল ইসলাম রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও এস টিভির ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ লিটন,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি ও জুয়েল স্বাধীন বাংলা পেইজের এডমিন জুয়েল মিয়া এবং নির্বাহী সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার সঞ্জু মিয়া ও পাক্ষিক অপরাধ জগতের স্টাফ রিপোর্টার কাজী সোহেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও জেজে টিভির ভৈরব প্রতিনিধি ছাবির উদ্দিন রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজ ও নিউজ ১৬টিভির ভৈরব প্রতিনিধি এম আর ওয়াসিম।ইফতার মাহফিলে বক্তারা বলেন,রমজান শুধু সংযমের মাস নয়—এটি মানবতা,সহমর্মিতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা হামলা,মামলা ও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। এসব পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে)ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।বক্তারা আরও বলেন,সাংবাদিকতা সমাজের আয়নার মতো—যেখানে সত্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই আয়না যদি ভেঙে দেওয়া হয়,তবে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। তাই সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে চলমান আন্তর্জাতিক উত্তেজনা বিশেষ করে ইসরায়েল ও ইরানের সংঘাত থেকে বিশ্ববাসীর শান্তি ও নিরাপত্তা কামনা করা হয় এবং দ্রুত যুদ্ধ বন্ধের জন্য দোয়া করা হয়।এ সময় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও পেশাগত ঐক্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়,যা রমজানের পবিত্র বার্তাকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!