1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষ ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভোক্তভোগী পরিবার।সোমবার রাত ৮ ঘটিকায় কিশোরগন্জ বিএমইউজে কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করে নিহতের পরিবারসহ বাদী পক্ষের লোকজন তাদের দাবি বিবাদীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও সাক্ষীরা।জানা যায়,গত ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মোশাররফ (১৯)-কে বল্লম দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ইটনা থানায় ২৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৮, তারিখ: ২৮-১১-২০২৫ ইং।বাদী পক্ষের অভিযোগ,মামলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ইতোমধ্যে হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন লাভ করেন। পরবর্তীতে গত ০৮ মার্চ ২০২৬ তারিখে এজাহারে উল্লেখিত আসামীদের মধ্যে ১৬ জন কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে পুনরায় জামিনে মুক্তি পান।অভিযোগ রয়েছে,জামিনে মুক্ত হয়ে আসামীরা গ্রামে ফিরে এসে বাদী পক্ষ ও মামলার সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে—মামলা প্রত্যাহার না করলে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হবে এবং বাদী পক্ষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এমনকি তারা দাবি করছে,“কোর্ট এখন আমাদের নিয়ন্ত্রণে,টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে আবারও জামিনে বের হয়ে আসবো।”এ অবস্থায় বাদী পক্ষের লোকজন তাদের জান-মাল ও বসতবাড়ির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন।স্থানীয়দের মতে,এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!