1. admin@auchsangbad.com : admin :
শরীয়তপুর–১ আসনে বিজয়: বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইওর ফুলেল শুভেচ্ছা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শরীয়তপুর–১ আসনে বিজয়: বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইওর ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জনাব সাঈদ আহমেদকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইস।শুভেচ্ছা জ্ঞাপনকালে অজিত চন্দ্র আইস বলেন,শরীয়তপুরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবেই সাঈদ আহমেদের এ বিজয় অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন,দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা,জনসম্পৃক্ততা এবং নেতৃত্বগুণের কারণেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। এ বিজয় কেবল একটি আসনের সাফল্য নয়,বরং এটি উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশারও বহিঃপ্রকাশ।এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন প্রধান কাজী মাহবুবে খোদা পাশা এবং এসডিএমডি ইনচার্জ খাইরুল মমিন কাজলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে বলেন,তার সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও দায়িত্বশীল নেতৃত্ব শরীয়তপুর–১ আসনে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।শুভেচ্ছা বিনিময়কালে যমুনা লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশেষভাবে দেশের বীমা খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন,বাংলাদেশে বীমা শিল্প অর্থনৈতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের সম্প্রসারণ,গ্রাহক আস্থা বৃদ্ধি এবং আধুনিক নীতিমালা প্রণয়নে কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন,সংসদ সদস্য ও বিআইএ প্রেসিডেন্ট হিসেবে সাঈদ আহমেদ জাতীয় সংসদ ও নীতিনির্ধারণী পর্যায়ে বীমা শিল্পের উন্নয়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা-অজিত চন্দ্র আইস নবনির্বাচিত এমপির কাছে বিশেষ অনুরোধ জানান,যাতে তিনি বীমা শিল্পের কাঠামোগত উন্নয়ন,ডিজিটাল রূপান্তর,দক্ষ মানবসম্পদ গঠন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে সহযোগিতা করেন। তিনি বলেন,সরকারের সহায়ক নীতি ও যথাযথ তদারকি থাকলে বীমা খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।উত্তরে সাঈদ আহমেদ সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের বীমা শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে দেশের সামগ্রিক উন্নয়ন ও বীমা শিল্পের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!