1. admin@auchsangbad.com : admin :
দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট,১১ জনের বিরুদ্ধে মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট,১১ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

দলিল জালিয়াতির মামলা করায় বাড়িতে হামলা,লুটপাট ও মারধরের অভিযোগে উঠেছে তাঁরই সৎ ভাই,ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ১১ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো.জসিম উদ্দিন।আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরে বিচারক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

ভুক্তভোগী জসিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের যুগিরখালি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন সৎ ভাই ফজলুর রহমান,জিল্লুর রহমান,ভাতিজা শান্ত মিয়া,চাচাতো ভাই মো.রফিক মিয়া,ইয়াসিন মিয়া,মোস্তফা,সৎ ভাই ফজলুর রহমানের স্ত্রী রাহিমা আক্তার,ভাতিজি সায়মা আক্তার,চাচার ভাই মোস্তফার স্ত্রী আছিয়া,সৎ ভাই জিল্লুর রহমানের স্ত্রী হিমা বেগম ও চাচাতো ভাই রফিক মিয়া স্ত্রী অনুফা আক্তার।

মামলার এজাহারে বলা হয়,২০২৫ সালে জসিম উদ্দিন তাঁর সৎ ভাই ফজলুর রহমানের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দলিল জালিয়াতির মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর জের ধরে গত ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী জসিম উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

মামলায় উল্লেখ করা হয়,ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও গাছপালা নষ্ট করেন।আসামিরা বাদী জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীকে ঘর থেকে টেনে বের করে মারধর করেন এবং তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টাও করা হয়।

বাদী জসিম উদ্দিনের দাবি,তাঁর ঘর জমিজমা সংক্রান্ত দলিলপত্র লুট করে নেয়া হয়। এছাড়া সুকেসে রাখা ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে অভিযুক্তরা। ঘরের দরজা-জানালা ভাঙচুর এবং গাছপালা ও আসবাবপত্র নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন জসিম উদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন মামুন বলেন,আদালতে মামলা দায়েরের পর বিচারক কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি।কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন)শেখর রঞ্জন পাল এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন,দেখে জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!