1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কিশোরগঞ্জের সাঈদ হাসান গংদের প্রতারণা ও বাদীর পরিবারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

কিশোরগঞ্জের সাঈদ হাসান গংদের প্রতারণা ও বাদীর পরিবারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার সাঈদ হাসান গংদের প্রতারণা ও মামলার বাদীর পরিবারকে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার দুপুর নরসিংদির রায়পুরা থানার চরসুবুদ্ধি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। মামলার বাদী সুমীর বাবা আয়নলসহ পরিবারের লোকজন।সংবাদ সম্মেলনে আয়নল ও ফাতেমার দাবি সুমীর সাথে কিশোরগঞ্জের চৌধুরী হাঁটি এলাকার আ: রাজ্জাকের ছেলে সাঈদ হাসান বিয়ের প্রলোভনে ঢাকার টঙ্গীতে মোল্লাবাড়িতে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করে এবং শারীরিক সম্পর্ক করেন।সুমী বিয়ের বিষয়ে চাপ দিলে সাঈদ খালি স্টাম্পের ওপর সাক্ষর ও ছবি নিয়ে বলে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। তার কিছু দিন পর সুমী জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়। বিদেশ থেকে সুমীর কাছ থেকে সাঈদ হাসান জমি কিনার কথা বলে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাঈদ গংরা।গত ১৯ জুলাই ২০২৫ সুমী দেশে ফিরে আসলে সাঈদ হাসান পুনরায় তার পিতার অসুস্থতার কথা বলে নরসিংদীর আরসিনগর সাঈদের ভাই তাজলের বাসা থেকে সুমীর কাছ থেকে আরও ৩ লাখ টাকা নেয় সাঈদ গংরা। সেই সাথে তাজলের বাসায় রাতে শারীরিক সম্পর্ক করে।পরের দিন সাঈদের কাছে সুমী বিয়ের কাগজপত্র চাইলে সুকৌশলে সাঈদ হাসান সুমীর নগদ ৩ লাখ টাকা ১ ভরি স্বর্নালংকার যাহার মূল্য ১লাখ ৯০হাজার টাকার অলংকার নিয়ে পালিয়ে যায় সাঈদ গংরা।পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর ২০২৫ কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি মুকুল মেম্বারের বাড়িতে গ্রাম্য সালিশ হয়। সালিশে সাঈদ হাসান গংদের প্রতারণা ও অপকর্ম প্রকাশ হলে ভাড়াটিয়া গুন্ডা বাহীনী দিয়ে সুমীর পরিবারের লোকজনকে হামলা করে।স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে। ঘটনায় আক্রমণের শিকার হয় সাংবাদিক রিতুর মা মিনারা।এসব ঘটনায় নরসিংদী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মো: সাঈদ হাসান, মো: তাজল ইসলাম, রিমা আক্তার ও আ: রাজ্জাককে আসামী করে একটি মামলা দায়ের করে ভোক্তভোগী সুমী যাহার নং- ২১১/ ২০২৫ ধারা ৯ (১) ৩৮০,৪২০,৫০৬। সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ থানায় তাজুল, সাইদ,আ: রাজ্জাক ও শিরিনকে আসামী করে একটি মামলা হয় যাহার নং- ১৪ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫ ধারা ১৪৩,৩২৩,৩৫৪,৩৭৯,৫০৬ এর ২ । এসব মামলা থেকে বাচতে সাঈদ হাসানের বোন তাসলিমা বাদী হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়েরের কপি পাঠায় ওমান থেকে তাসলিমার জামাই জহিরুল এবং মামলা তুলে নিতে হুমকি দেন।উল্লেখ্য যে,সাঈদের বোন শিরিন মিথ্যা মামলা দিয়ে তার স্বামী রহিম মিয়া ও তার পরিবারের লোকজনকে জেল কাটিয়েছে। মামলা থেকে রহিম পরিবার খালাস পায় যাহার নং- ১৫(৩)১৪ ।বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। সাঈদ পরিবারের সবাই মামলাবাজ ও ভয়ংকর লোক তারা নিয়মিত আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত করছে।আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সকলের কাছে সত্য ঘটনা উদঘাটন করে আমাদের সুবিচার পাবার জন্য দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!