1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত

মোঃ মফিজউদ্দিন নয়ন-ষ্টাফ রিপোর্টার.

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান,উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা জামায়েত ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন সাবেরী,সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত (এমপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন- উপজেলা প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি প্রতিটি ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা চায়,সে বিষয়ে একটি প্রোফাইল প্রস্তুত করে দেয়ার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি। বিশেষ করে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক কারবারিদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। জুয়া খেলা,গ্রামে দেন দরবার করা,মারামারি,রাজা হানি,ইভটিজিং,বিরত থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বশক্তি দিয়ে নির্ভয় কাজ করে যেতে হবে। সকল নেতাকর্মি সবুজদা করতে হবে। অপরাধী যদি আমার দলের অথবা যে কোন লোক হয়। তাদেরকে ও ছাড় দেওয়া যাবে না। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে তাদের যেন কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ না করে এবং অযথা তাদের কাজের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!