
এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী ও বাকি একটি আসনে বিএনপি’র বিদ্রোহী ও বহিষ্কৃত(স্বতন্ত্র)প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম,কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিন,কিশোরগঞ্জ-৩ আসনে ড.ওসমান ফারুক,কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ আসনে শরিফুল আলম।কিশোরগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
কিশোরগঞ্জের ৬ টি আসনের বিস্তারিত ফলাফল:
কিশোরগঞ্জে-১ (সদর ও হোসেনপুর) মোট কেন্দ্র ১৮১,প্রাপ্ত ফলাফল- ১৮১
১। মাজহারুল ইসলাম-বিএনপি(ধানের শীষ)- ১ লাখ ২২ হাজার ৯৪৬
২। হেদায়াতুল্লাহ হাদী-১১ দলীয় জোট(রিকশা)- ৯৯ হাজার ৪৮৮
কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী উপজেলা)মোট কেন্দ্র-১৭০,প্রাপ্ত ফলাফল-১৭০
১। জালাল উদ্দীন(ধানের শীষ)- ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট
২। শফিকুল ইসলাম মোড়ল(দাঁড়িপাল্লা)- ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা) মোট কেন্দ্র- ১৫১, প্রাপ্ত ফলাফল-১৫১
১। ওসমান ফারুক(ধানের শীষ)- ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট
২। ডা: জেহাদ খান (দাঁড়িপাল্লা) – ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) মোট কেন্দ্র-১৫০, প্রাপ্ত ফলাফল-১৫০
১। ফজলুর রহমান (ধানের শীষ) – ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট
২। রোকন রেজা (দাঁড়িপাল্লা) – ৫৫ হাজার ৬৪৬ ভোট
সংসদীয় আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) মোট কেন্দ্র – ১১৯, প্রাপ্ত ফলাফল – ১১৯
১। স্বতন্ত্র – শেখ মজিবুর রহমান ইকবাল (হাঁস মার্কা) – ৭৯,২১০ ভোট
২। সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ) – ৬৬,১১৮ ভোট
৩। অধ্যাপক রমজান আলী (দাঁড়িপাল্লা) – ৪৪,১৩৬ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা) মোট কেন্দ্র-১৪২, প্রাপ্ত ফলাফল : ১৪২
১। মো: শরীফুল আলম (ধানের শীষ) – ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট
২। মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা) – ৪২ হাজার ৫৫৫ ভোট।
মো: শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
নির্বাচনের বেসরকারি ফলাফলকে ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা অন্তবর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।