1. admin@auchsangbad.com : admin :
দাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা ডা.আব্দুল বারী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা ডা.আব্দুল বারী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

আলমগীর হোসেন -বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৪ (বাগমারা) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী ডা.আব্দুল বারীর পক্ষে বাগমারায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক।জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা.আব্দুল বারী বলেন,“আমরা একটি নিরাপদ,মানবিক ও উন্নত বাগমারা গড়তে চাই—যেখানে নারী ও পুরুষ সবাই সমান মর্যাদায় বসবাস করবে।সন্ত্রাস,চাঁদাবাজি,ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”তিনি আরও বলেন,বাগমারার সার্বিক উন্নয়নে শিক্ষা,চিকিৎসা,কর্মসংস্থান ও কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা,আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা,যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।ডা.আব্দুল বারী বলেন,“জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে এই জনপদে প্রকৃত পরিবর্তন আসবে।একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে।”নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক,রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর এস এম ইসমাইল হোসেন,জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক,সেক্রেটারি রফিকুল ইসলাম,তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীর,শামসুল আলম,এমসিপি নেতা মীর ফারুক হোসেন,আলী মর্তুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, বাগমারার মানুষ এখন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ,সততা ও যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন।ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।সভা শেষে ‘নিরাপদ ও উন্নত বাগমারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন’—এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।বিপুল সংখ্যক নারী-পুরুষ,তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!