
মফিজ উদ্দিন নয়ন স্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব সৈয়দ শামসুল আরফিন তারা’র উদ্যোগে
উপজেলার ৪ নং ওয়ার্ডের চড়িয়াকোনা সৈয়দ বাড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের প্রতীক ধানের শীষ মার্কার পক্ষে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী- পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড.জালাল উদ্দিনের সহধর্মিনী সৈয়দা চায়না বেগম।
আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন সাহেব সহ কটিয়াদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।