1. admin@auchsangbad.com : admin :
৫০তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

৫০তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহে ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারী লময়মনসিংহ জেলা প্রশাসন এবং বিপিএসসি আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন। তিনি বলেন,আমাদের নির্ধারিত মিশন ও ভিশন বাস্তবায়নে বিপিএসসি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তবে আসন্ন ৩০ জানুয়ারির প্রিলিমিনারি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশ্নফাঁস প্রতিরোধ।প্রধান অতিথি আরও বলেন,পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী পরীক্ষাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতির চেষ্টা করা হয় উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার্থীদের তল্লাশি ও পর্যবেক্ষণের সময় এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যেকোনো অনিয়ম তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। এছাড়াও শুক্রবার (৩০ জানুয়ারি) ময়মনসিংহের বিপিএসসি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ১৩টি কেন্দ্রের কেন্দ্রপ্রধান, হল প্রধান ও আহবায়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেমিনারে অংশগ্রহণ করেন।বিপিএসসি আঞ্চলিক কার্যালয়,ময়মনসিংহের উপপরিচালক কামরুন্নাহার শেফার সঞ্চালনায় সেমিনারের শুরুতে পরীক্ষা সংশ্লিষ্ট নিয়ম-কানুন নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। জানানো হয়, ময়মনসিংহের ১৩টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি জানান, প্রশাসন ও পুলিশ যৌথভাবে সুষ্ঠু,সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজন করতে বদ্ধপরিকর।জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে প্রদত্ত সকল নির্দেশনা দায়িত্বশীলতার সঙ্গে অনুসরণ করতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপারের প্রতিনিধি জানান,শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধে পুলিশ সদা তৎপর থাকবে। একই সঙ্গে যানজট এড়াতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে পৌঁছানোর আহবান জানান তিনি।
সিভিল সার্জনের প্রতিনিধি বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে মেডিক্যাল অফিসার ও একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।সমাপনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন,কিছু প্রেসে প্রিলিমিনারি পরীক্ষায় পূর্ববর্তী প্রশ্নের ধরণ অনুসরণ করে নতুনভাবে প্রশ্ন প্রণয়ন করা হতে পারে। এ কারণে প্রশ্নফাঁস ও গুজব রোধে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও মোবাইল কোর্টকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। আন্তজেলা থেকে আগত পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সময়মতো নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে জন্য পরীক্ষা চলাকালীন সড়কগুলো যানজটমুক্ত রাখার নির্দেশ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!