1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ নগরীতে মসিকের অর্থায়নে শতাব্দীর প্রাচীনতম পানির কল সংরক্ষণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে মসিকের অর্থায়নে শতাব্দীর প্রাচীনতম পানির কল সংরক্ষণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টিতে অবস্থিত একটি শতাব্দী প্রাচীন পানির কল সংরক্ষণ করা হয়েছে।এই সংরক্ষণ কার্যক্রমটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করেছেন।আজ (২৫ জানুয়ারি ২০২৬)বেলা ১১ টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংরক্ষণ কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।ময়মনসিংহ অঞ্চল পুরাকীর্তি সুরক্ষা কমিটি,এই উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করে। সংরক্ষণ কাজটি পুরাকীর্তি সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ,ট্রাংকপট্টি জহির উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ একত্রিত হয়ে উদ্বোধন করেন।

জানা যায়, ১৮৯২ সালে ইংল্যান্ডে তৈরি এই প্রযুক্তির পানির কলের দ্বারা সর্বপ্রথম ময়মনসিংহ নগরীতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। তৎসময়ে ভারতের হুগলীতে পানির কল স্থাপিত হলে মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরী এই প্রযুক্তি ময়মনসিংহে নিয়ে আসেন। নাগরিকদের বিশুদ্ধ পানির জন্য নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস হতে কলসমূহে পানি সরবরাহ করা হতো। কালের আবর্তে সংরক্ষণের অভাবে শতাব্দী প্রাচীন পানির কলগুলো বেহাত/বিলীন হয়ে গেছে। বর্তমানে একমাত্র পানির কল রয়েছে ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টিতে। এ অবস্থায়, গত ১২ আগস্ট ২০২৫ কলটি পরিদর্শন করে ময়মনসিংহ নগরীতে সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থার স্মৃতিস্বরুপ পুরাকীর্তি নিদর্শন হিসেবে সংরক্ষণ করে প্রজন্মের সামনে তোলে ধরার দাবী জানায় পুরাকীর্তি সুরক্ষা কমিটি। পরবর্তীতে এ দাবীতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতাব্দী প্রাচীন পানির কলটির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করে।

পুরাকীর্তি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে পুরাকীর্তি সুরক্ষা কমিটি,ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন,পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে সম্যখ জ্ঞান লাভ করে। বাংলাদেশের রয়েছে পুরাকীর্তির ভান্ডার। যার একটি উল্লেখযোগ্য ভান্ডার আছে ময়মনসিংহ অঞ্চলে।ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টির এই পানির কলটি ময়মনসিংহের পুরাকীর্তি ভান্ডারের অংশ। এটি সংরক্ষণের ফলে প্রজন্ম জানতে পারবে ময়মনসিংহ নগরীতে সর্বপ্রথম কখন কিভাবে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরো বলেন,ময়মনসিংহ অঞ্চলে শত শত পুরাকীর্তি অবহেলিত অবস্থায় রয়েছে,যা আজ ধ্বংসের পথে। এসব অবহেলিত পুরাকীর্তি সংরক্ষণে সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক স্বপন ধর,প্রকৌশলী এম এ জিন্নাহ,কবি সরকার আজিজ,কার্যকরী সদস্য সাংবাদিক শাফিয়েল আলম সুমন,মো: আব্দুল মান্নান খান,সাংবাদিক সজিব রাজভর বিপিন,শাহরিয়ার আহমেদ আশিক,ট্রাংকপট্টি জহির উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রফিক ভূঁইয়া,সাধারণ সম্পাদক মো: ফারুক ভূঁইয়া,সিনিয়র সাংবাদিক মো: খসরু আহমেদ এবং স্থানীয় অসংখ্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!