1. admin@auchsangbad.com : admin :
ধানের শীষেই ফিরবে ভোটাধিকার ময়মনসিংহ-৮ এ মাজেদ বাবুর পক্ষে ইয়ূথ ফোরামের জোরালো ঘোষণা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ধানের শীষেই ফিরবে ভোটাধিকার ময়মনসিংহ-৮ এ মাজেদ বাবুর পক্ষে ইয়ূথ ফোরামের জোরালো ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইয়ূথ ফোরাম। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।শুক্রবার (২৩ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন,
“দেশের গণতন্ত্র আজ চরম সংকটে। এই সংকট উত্তরণে ধানের শীষই জনগণের শেষ ভরসা। ময়মনসিংহ-৮ আসনে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু একজন পরীক্ষিত,সৎ ও জনবান্ধব নেতা—যিনি মানুষের অধিকার আদায়ে আপসহীন।”
তিনি বলেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফার আলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে ১৫টি সমমনা সংগঠন একত্র হয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোট’ গঠন করে। এরপর থেকে জোটটি জনগণের মাঝে বিএনপির ৩১ দফা তুলে ধরার পাশাপাশি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।মুহাম্মদ সাইদুর রহমান আরও বলেন,“২০২৪ সালের জুলাই অভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শ ও ইসলামি মূল্যবোধ ধারণ করে আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। এই আন্দোলনের রাজনৈতিক ফলাফল নিশ্চিত করতে ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষকে বিজয়ী করতেই হবে।”সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিতে মাজেদ বাবুর বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম,যুগ্ম সম্পাদক লাল মিয়া এবং বাংলাদেশ ইয়ূথ ফোরাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!