1. admin@auchsangbad.com : admin :
স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে: অধ্যাপক আলী রিয়াজ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে: অধ্যাপক আলী রিয়াজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন,জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন,এতে কোনো বাধা নেই। সাদা ব্যালট তৈরি করবে সরকার এবং গোলাপি ব্যালট গঠন করবে রাষ্ট্র। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাধীন বিচার বিভাগ,ইনসাফ ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট অপরিহার্য।’তিনি আরও বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয়—এই দায়িত্ব শহিদেরা আমাদের দিয়ে গেছেন। দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।’সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘গণভোটের মূল বিষয় হলো—আমরা জুলাই আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে। এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আমরা নিজেদের ভাগ্য নিজেরা গড়বো,নাকি অন্যের হাতে ছেড়ে দেবো।’বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন,‘ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়া সম্ভব। গণভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে,এদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হ্যাঁ ভোট দিতে হবে। সংবিধানকে অতীতে জনগণের ওপর জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সংবিধান সংশোধন করতে চাই,যা হ্যাঁ ভোটের মাধ্যমেই সম্ভব।’তিনি আরও বলেন,কিছু তথাকথিত ব্যবসায়ী ব্যবসার নামে লুটপাটে জড়িত রয়েছে,যা বন্ধ করতে হবে।উল্লেখ্য, “দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট”—এই প্রতিপাদ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার রিটার্নিং অফিসার,জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!