1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে কবির হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে কবির হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কবির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আরিফ (২০) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কবির হোসেন এর সাথে ধৃত আসামি মোঃ আরিফ (২০),সহ এজাহার নামীয় আসামিদের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার আগের দিন মোঃ খোকা মিয়া এর ছেলে আরিফ প্রকাশ্যে ধুমপান করলে ভিকটিম কবির হোসেন (৩৮) মোঃ খোকা মিয়াকে নালিশ দেন। নালিশ দেওয়াকে কেন্দ্র করে ধৃত আসামি সহ এজাহারনামীয় অপর আসামি ক্ষিপ্ত হয় এবং ভিকটিমকে মারপিট করার হুমকি দেয়। গত ১২ নভেম্বর ২০২৫খ্রিঃ সময় ১৭:০০ ঘটিকায় ভিকটিম তার বসতবাড়ি সংলগ্ন ফিসারীতে গেলে ধৃত আসামী সহ এজাহারনামীয় অপর আসামি তথায় ভিকটিমকে গালিগালাজ করতে থাকে। ভিকটিম তাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকার জন্য বলেন এবং উক্ত ঘটনাস্থল হতে চলে যেতে বলেন। তৎক্ষনাত ধৃত আসামি সহ এজাহার নামীয় অপর আসামি হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ভিকটিম চিৎকার দিয়ে পুকুরের পানিতে পড়ে গেলে আসামীদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে ভিকটিম মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি,র‍্যাব-১৪,এর একটি আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১২ জানুয়ারী ২০২৬খ্রিঃ আনুমানিক ০০:১০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় জিএমপি,গাজীপুর, বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক,মিডিয়া অফিসার,অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত পেশ বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!