
বিয়াইন আমার খায় না কিছু, সঙ্গী পানের কোটা
তবু কেন দেখতে লাগে এমন ভীষণ মোটা।।
সারাদিনে হাঁটে না সে সকল কাজের কাজী
আয়না দেখে বলে চলো পার্লারে যাই সাজি।
নইলে জেনো বাড়ির লোকে দেবে কথায় খোঁটা।।
সকাল বেলায় একহালি খায় হাঁসের সেদ্ধ ডিম
সাথে থাকে গরুর ভুনা ভাজা পটল শিম
তবু বলে ডায়েট করি,খাই না এটা ওটা।।
দর্প করে সুন্দরী সে নায়িকাদের মতো
বয়সও তো হয়নি বেশি তিরিশ হলো গত।
মুখে যে তার গন্ধ ভারি,এলোচুলে জটা।।
হোক না মোটা কী হয়েছে মুখে মিষ্টি হাসি
একলা পেয়ে বলে বিয়াই তোমায় ভালোবাসি।
গায় গতরে নাদুসনুদুস একটুও নয় টোটা।।