1. admin@auchsangbad.com : admin :
তাড়াইল বাজার কাঁচারি পুকুরটি দুষণের হাত থেকে রক্ষা করার দাবি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

তাড়াইল বাজার কাঁচারি পুকুরটি দুষণের হাত থেকে রক্ষা করার দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পঠিত

ছাদেকুর রহমান রতন (তাড়াইল কিশোরগঞ্জ)

তাড়াইল উপজেলা সদর প্রাণকেন্দ্র তাড়াইল বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচারি পুকুরটি চরম দখল, বেখল ও দূষণের শিকার হয়েছে। উপজেলা সদরে এক সময়ের নান্দনিক ও ঐতিহাসিক কাচারি পুকুরটির চারপাশে দেখা যায় ময়লা-আবর্জনার স্তুপ। হোটেলের বর্জ্য,দোকানের ময়লাযু্ক্ত পলিথিন,পরিত্যক্ত প্লাস্টিক বিভিন্ন প্রসাধনী,কয়লা,ছাই এবং নোংরা আবর্জনায় ভরে গেছে পুকুরের চারপাশ।তাড়াইল বাজারের কিছু অসচেতন মানুষ পুকুরঘাটে ময়লা আবর্জনা ফেলে স্তুপের সৃষ্টি করে এর উপর প্রকাশ্যে প্রস্রাব করতেও দেখা যায়। পুকুরের পূর্বপাড়ে টয়লেট তৈরি করে পাইপের মাধ্যমে করেছে সংযুক্ত। পাশাপাশি পাড় দখল করে যা তা পরিবেশের সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী ফলে দূষণের ক্ষেত্রে বেশি প্রভাব পড়ছে। একদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পুকুরের পানি সাধারণ মানুষও পড়ছে বিব্রতকর পরিস্থিতিতে।তাড়াইল সদর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানা যায়, তাড়াইল বাজার কাঁচারি পুকুরটির বর্তমাণ দাগ নং ২৬৩৯, যার জমির পরিমান ১: ৬৭ একর। পূর্বেকার তালজাংগার জমিদার রাজ চন্দ্র রায় বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই কাচারি পুকুর। পুকুরের পশ্চিমে বর্তমান ভূমি অফিসের সামনের পাড়ে এখনও দেখা যায় শানবাঁধানো পুরনো ঘাট আর এই স্থাপনাই ভগ্নাবশেষ যা অতীত ঐতিহ্যের নীরব সাক্ষী।আরও জানা যায়,কাঁচারি পুকুরের পাশেই ছিল একটি দাতব্য চিকিৎসালয়,যেখানে জমিদাররা অত্রাঞ্চলের সাধারণ প্রজাদের চিকিৎসাসেবা দিতেন কবিরাজগণ। কালের পরিক্রমায় সেই গৌরব আজ শুধুই ইতিহাস। বর্ষা মৌসুমে পানিতে দুর্গন্ধ ভরে যায় চারপাশ আর মশার উপদ্রব তো বেড়ে যায় কয়েকগুণ। এতে করে আশপাশের ব্যবসায়ী,পুকুরের চারপাশে গড়ে ওঠা আবাসিক বাসাবাড়িতে বসবাসকারীরাও পড়ছে চরম দুর্ভোগে। বর্তমানে পুকুরের কিছু অংশের কাছে দাঁড়ানোই যায় না দুর্গন্ধে। দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।তাড়াইল বাজারের ব্যবসায়ী ও সচেতন মহল মনে করে পুকুরটি তিনটি পাকা ঘাট তৈরি ও পুকুরের তিন দিকে লেকসিটি সহ সংস্কার ও সংরক্ষণ করা হলে কাঁচারি পুকুরটি আবারও হতে পারে তাড়াইল বাজারের সৌন্দর্যের প্রতীক এবং হতে পারে পর্যটনের জন্য একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। পুকুর পরিষ্কার,ঘাট সংস্কার,সীমানা নির্ধারণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই ঐতিহ্যবাহী জলাশয়কে এখনও রক্ষা করা সম্ভব বলে মনে করে সচেতন মহল। পুকুরের চারপাশ পরিচ্ছন্ন করে তিন দিকে যদি ল্যাক তৈরি করা যায় তাহলে এই পুকুরটি হতে পারে একটি আকর্ষনীয় বিনোদন স্পট।এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে শতবছরের ঐতিহ্যবাহী এই পুকুরটিকে ধ্বংসের হাত থেকে যেন বাঁচানোর ব্যবস্থা করে। নইলে অবহেলায় হারিয়ে যাবে তাড়াইল বাজারের আরেকটি গৌরবোজ্জ্বল জলাশয়।ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহ: কর্মকর্তা মুহাম্মদ আজহারুল ইসলাম জানান,পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ভালো বরাদ্দ দিলে এই পুকুরটি হয়ে উঠবে দৃষ্টি নন্দন। আমদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে সাধ্যমতো যথাযত পদক্ষেপ ও সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি কিছুদিন পর আমাদের কাজগুলো দৃশ্যমান হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!