1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের অষ্টগ্রামে অসহায় ও এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অসহায় ও এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে ও বর্ধমান পাড়া কেরাতিয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল-ফুযুল।হিলফুল ফুযুল মানবিক সংগঠন শনিবার  মধ্য অষ্টগ্রাম দালান হাটি ছায়েদ আলী সাহেবের বাড়ির প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘দালানহাটি হিলফুল-ফুযুল যুব সংগঠনের উদ্যোগে আজ ১০ জানুয়ারী ২০২৬ খ্রি:,রোজ:শনিবার সকাল ১১.০০ ঘটিকায় ।মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা- সভাপতি মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে   গরীব অসহায় শীতার্ত মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ‘সৈয়দ ফায়াজ হাসান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আশরাফুল আলম মুন্সি রিজভ এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা ডালিম হোসাইন আশরাফী,তাফসীর আহমেদ,ইউসুফ মিয়া,সাজু মিয়া মুহাম্মদ হৃদয় মিয়া,রবিন আহমেদ (রুমন),সৌরভ মিয়া,এতিম খানার  হাঃ মাহমুদ হাসান কাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা তাদের বক্তব্যে সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরও অষ্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেন। সংগঠনটি প্রতিবছর ওয়াজ মাহফিল,রমযানে ইফতার করানো ও ইফতার সামগ্রী বিতরণ,অসহায়দের সহযোগিতা,রোগীদের দেখাশোনা সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন,সত্যিই তারা প্রশংসার দাবিবার। তারা আরো বলেন,অবাক করা বিষয় হলো,অন্যদের কাছে হাত না পেতে শুধু সংগঠনের সদস্যরা মিলেই এসব কর্মসূচীর ব্যয়ভার বহন করে থাকেন। কেউ কেউ আবার সংগঠনটির সদস্য হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।পরিশেষে তারা সংগঠনটির পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেন।সভার সভাপতি,মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী তার সমাপনী বক্তব্যে বলেন,শীতকাল কিছুটা কষ্টের। তবে গরিব-দুস্থ মানুষের জন্য আরো দুর্বিষহ। অনেকের শীতের পোশাক তো দূরে থাক, সামান্য কাপড়টুকু ও নেই। সব বয়সী মানুষ এই তীব্র শীতে বহু কষ্টে আছে। তাই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানোর সময় এখনই।ধীরে ধীরে বাড়ছে শীত। দিনভর ঘন কুয়াশায় অনেক সময় সূর্যও দেখা যায় না। হিমলে হাওয়ায় শীতের তীব্রতা বাড়াচ্ছে প্রতিনিয়ত। কনকনে এই শীতে বস্ত্রহীন অসহায় মানুষের ভোগান্তি চরমে। তাই সাধ্যমতো শীতবস্ত্র দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরি। বস্ত্রহীন মানুষকে শীতবস্ত্র দানও ইবাদত। তাতে মহান আল্লাহ মানুষকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং নবিজী।মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় চেষ্টা করি গরিব-অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমাদের সহযোগিতা সীমাবদ্ধ। কিন্তু দেশের গরিব-অসহায় মানুষের সংখ্যা বেশি। আমরা চায় এলাকার  পিছিয়ে পড়া মানুষ সচ্ছল হোক,স্বাবলম্বী হোক।আলোচনার শেষে
প্রায় দু’শতাধিক পরিবারের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়।ভবিষ্যতে ও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে,ইনশা’আল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!