1. admin@auchsangbad.com : admin :
প্রহসনের নির্বাচন বাতিল না হওয়ায় ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

প্রহসনের নির্বাচন বাতিল না হওয়ায় ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মামুনুর রশীদ মামুন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে শান্তিপূর্ণ ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা অংশগ্রহণ করে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের প্রশ্নবিদ্ধ ও প্রহসনমূলক নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাত আনুমানিক ১০টার দিকে সাংবাদিকরা প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।সাংবাদিক নেতারা জানান,নির্বাচন বাতিল বা স্থগিতের দাবিতে একাধিকবার প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এ সময় প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান বলেন,“আজ রাতের মধ্যেই এই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। আমরা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।” তিনি আরও বলেন,“সাংবাদিক সমাজের বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন এবং রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার এখনই সময়।” এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্কার কমিটির মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল,গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন,সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান,রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!