1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২) গ্রেফতার ও ভিকটিম উদ্ধার হয়।এজাহারের বিবরণে জানা যায় যে, স্কুল পড়ুয়া মেয়ে ভিকটিম(১৩) স্কুল আসা যাওয়ার পথে ধৃত অপহরণকারী প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত আপহরণকারীকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলেন। ধৃত আপহরণকারী এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় ভিকটিম বার্ষিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করে নিজ বাড়িতে ফেরত আসার পথে ধৃত আপহরণকারী অজ্ঞাতনামা অপহরণকারীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল থানায় অপহরণ মামলা দায়ের করেন। যা ত্রিশাল থানার মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারী ২০২৬খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫)সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি,র‌্যাব-১৪,ছায়া তদন্ত সহ অপহরণকারীকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি,র‌্যাব-১৪,ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৪ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৯৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দ্বিতীয় খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২),থানা-ত্রিশাল,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং ধৃত অপহরণকারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মারফত এ ঘটনা নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!