
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলা ৬নং ইউনিয়ন করিমুল্লাপুর কাঁসাইপাড়াগ্রামে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী মুল্লিকা পারভীনকে কৌশলে হত্যা করেছে এমন অভিযোগে একটি মামলা করেন দিনাজপুর কোতোয়ালি থানায় মৃত মুল্লিকার বাবা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনশেষে রাত আনুমানিক দশটার পর,ঘটনার পর দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঘাতক সাজ্জাদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন এবং মৃত মল্লিকাকে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন পুলিশ।শুক্রবার মৃত মল্লিকার বাবা দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন এবং বিকেলে মল্লিকার আত্মীয়-স্বজন দিনাজপুর মেডিকেল কলেজ মর্গের সামনে অপেক্ষা করছেন মৃতদেহটি নেয়ার জন্য