
এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ভিটা পাড়ার লাল মিয়া ভূঁইয়ার বোন মোছাঃ মাকসুদা আক্তার (৩০) প্রায় ১৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।পরিবারে সূত্রে জানা যায়,নিখোঁজ হওয়া মাকসুদা আক্তারের মানিসক সমস্যা রয়েছে। নিখোঁজ হওয়া মহিলার মাদ্রাসা পড়ুয়া ছোট দুটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার সূত্রে আরো জানা যায়,প্রায় ৮ বছর আগে নিখোঁজ হওয়া মহিলার স্বামী মারা যায়। এরপর থেকেই তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জীবনযাপন করছেন।গত ১৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে স্বামীর বাড়ী কটিয়াদী উপজেলার গচিহাটার পশ্চিম পুরুড়া গ্রাম থেকে বোনের বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।পরিবারের দাবি,মাকসুদা আক্তারকে খুঁজে না পাওয়ায় দুটি সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিখোঁজ হওয়া মহিলার বড় বোন সালমা আক্তারের (01798670371) মুঠোফোনে জানানোর জন্য বিনীত অনুরোধ করেন তার পরিবার।