1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ-৬ : কেন্দ্রীয় বিএনপির হেভিওয়েট নেতা শরীফুল আলমের প্রতিদ্বন্দ্বী ১১ প্রার্থী এখন মাঠে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জ-৬ : কেন্দ্রীয় বিএনপির হেভিওয়েট নেতা শরীফুল আলমের প্রতিদ্বন্দ্বী ১১ প্রার্থী এখন মাঠে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে হেভিওয়েট ও প্রবীণ নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে এনসিপি’র বিদ্রোহী ১জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন।
গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা,কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে.এম. মামুনুর রশীদ এর নিকট পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা),বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি),বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা),খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি),ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে নাঈমুল হাসান (আপেল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে),জাতীয় পার্টি থেকে মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল),গণফোরাম থেকে মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য),ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) থেকে মো. নজরুল ইসলাম (শাপলা কলি) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়।

এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকসা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাওলানা কবির হোসাইন মনোনয়নপত্র জমা দেননি। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা আমায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১লাখ ৭০ হাজার ৬৬১জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮শত ৯০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৭৬৯জন। এছাড়া হিজরা ভোটার ২জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!