
নিজেকে নিজেই তৈরী করে নিতে হয়।
পারবো না বলে কোনো কথা নেই।
আমার একটা অফিস ছিল না । ঘাসের উপর চট বিছিয়ে অফিস করেছি ।
১/ ফ্যামিলির বাঁধা
২/ সামাজিক নিষিদ্ধ কথা
৩/ তুমি নারী পারবে না
৪/ শারীরিক ক্লান্ত
৫/ মানসিক চাপ
৬/ ছোট ছোট তিনটা বেবী
৬/ তাদের লেখাপড়া যত্ন
৭/ সংসারের সার্বিক কাজ
এই সমাজে একজন সুন্দরী নারী, স্বামী ছাড়া হয়
আর সে যদি নিজেই ব্যবসা বা চাকুরী কিছু একটা করতে চায়, হায় হায় তাহলে এই মহিলার মতো
খারাপ,দুশ্চরিত্র,ডাইনি,অভদ্র,দজ্জাল,নষ্ট নষ্ট মহিলা,এই মহা উপাধি গুলো পেতে পেতে ট্রমার
জগতে ডুবে যাবার পথে,শক্ত ভাবে দাড়িয়ে গেলাম
কারণ আমার জন্ম একবারই,
আমার সাকসেস একবারই
আমার সাকসেস আমার হাতে
শরীরের ক্লান্তি,শ্রম ও মনোবল
সবই আমার হাতে।
আমি কি ? অসাধারণ
আমি কি ? আমি শ্রেষ্ঠ
আমি কি আমি একা
আর আমাকেই পারতে হবে।
তাই সব বাধাঁ ভয় সমাজের নেগেটিভ সেন্স সব
গুছিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে। এক সিদ্ধান্তে ভাঙ্গা কাঁচ বিছানো পথে হাঁটা শুরু করলাম। আজ আমি নিজেকে খুব আপন করে প্রশ্ন করি কোহিনূর তুমি কি খাবে। কোহিনূর যা খেতে চায় তা পৃথিবীর এক প্রান্ত হতে এনেও কোহিনূর কে খাওয়া,খা কোহিনূর খা তুমি আজ সাকসেস, তুমি জিতেছো, তুমি পেরেছো। নিজেকেই
নিজে বলি।
আমি কোনো সিনেমা দেখিনা কারণ সিনেমার অনেক ভাষা মিথ্যা হয় । আর আমার জীবনের প্রতিটা পদে পদে এক এক গল্প।
সুন্দরী নারী নিজের চরিত্র পবিত্র রেখে,সংসার সন্তান ঠিক রেখে আজ আমি যা করেছি আমাদের সমাজের এক হাজার পুরুষের ক্ষমতা নেই তা করার,নারীর কথা তো বাদই দিলাম।
আমর জীবনের গল্প একটা বিখ্যাত উপন্যাস।
আমি আমাকে সম্মান করি
আমি আমাকে শ্রদ্ধা করি।
আজ আমি দেশ বিদেশের প্রজেক্টের কাজ করছি।
তার পিছনে একমাত্র নিজেই প্রগাঢ় মনোবল দুরূহ।
আমিন