1. admin@auchsangbad.com : admin :
রাষ্ট্রীয় শোক কে তোয়াক্কা নয় - ময়মনসিংহে আশা সমিতির বিতর্কিত ভূমিকা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাষ্ট্রীয় শোক কে তোয়াক্কা নয় – ময়মনসিংহে আশা সমিতির বিতর্কিত ভূমিকা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ সদর থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অবস্থিত আশা সমিতির শম্ভুগঞ্জ–০১ ও ০২ ব্রাঞ্চ এবং আঞ্চলিক কার্যালয় জাতীয় শোক দিবসের মতো রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক ও সরকারি ছুটির দিনেও নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আশা সমিতি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) হতে সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান সনদ নম্বর: ০০৪৭০-০০৫৩৮-০০১০০।এ ধরনের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জাতীয় দিবস ও সরকারি নির্দেশনা পালনে আরও বেশি দায়বদ্ধতা প্রত্যাশিত।কিন্তু বাস্তবে দেখা যায়,জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন ও ছুটি উপেক্ষা করে সংশ্লিষ্ট শাখাগুলোতে স্বাভাবিকভাবেই অফিস কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে শাখা ম্যানেজার এর কাছে জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন—“খাওয়া-দাওয়া করছি।”এই উত্তরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—শোকের দিনে খাতা-কলম দিয়েই কি এই ‘খাওয়া-দাওয়া’?

নাকি জাতীয় শোক উপেক্ষা করে জনগণের কষ্টার্জিত অর্থের হিসাব-নিকাশেই ব্যস্ততা?যে প্রতিষ্ঠানের জাতীয় দিবস,সরকারি ছুটি ও শহীদদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, তাদের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক। সংশ্লিষ্ট প্রায় সব শাখার চিত্র যদি একই হয়, তবে এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়—বরং এটি নিয়ম ভঙ্গের একটি সংস্কৃতির ইঙ্গিত দেয়।

এ বিষয়ে প্রয়োজনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি পদক্ষেপের দাবি জানানো হবে।জাতীয় শোক দিবসে ব্যবসা নয়—প্রথমে চাই সম্মান,নিয়ম ও দায়বদ্ধতা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!