1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে।

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে গড়ে উঠলেই একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাই হোক তোমাদের মূল লক্ষ্য।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা প্রদান করে আসছে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তারা যেমন গর্বের, তেমনি যারা পুরস্কার পায়নি তারাও আমাদের ভবিষ্যৎ সম্পদ। সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।”প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক রুমানুল ফেরদৌসী রুমা,ব্যবস্থাপনা পরিচালক,ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষা মানে শুধু ভালো রেজাল্ট নয়,শিক্ষা মানে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়,শিক্ষকদের সম্মান ও অভিভাবকদের দোয়া থাকলে সাফল্য অবশ্যম্ভাবী।”অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সুরমা আক্তার। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন,“অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে।”অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশির উদ্দিন চিশতি। পরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার হেপি-র সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট,সনদ ও উপহার প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন,ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শিক্ষার মান,শৃঙ্খলা ও নৈতিক গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!