1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের ৬ আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা,স্বতন্ত্র প্রার্থী ১১ জন  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের ৬ আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা,স্বতন্ত্র প্রার্থী ১১ জন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

গতকাল ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৮ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জন রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসন বিন্যাসের বিস্তারিত তথ্য:

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপি,জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন ও মুসলিম লীগের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী,এনসিপি (২ জন),জাতীয় পার্টি,বাংলাদেশ খেলাফত মজলিস,খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনপিপির প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা নিয়ে উৎসবমুখর বাড়তি তৎপরতা দেখা গেছে। তবে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের অশ্রুসিক্ত হতেও দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!