1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কটিয়াদীতে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

কটিয়াদীতে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি.

​কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে উপজেলার বেথইর, পিপুলিয়া ও লাংটিয়াসহ বিভিন্ন এলাকার দুস্থ মানুষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

​বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করেন। শীতের তীব্রতা বাড়ায় অসহায় মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা প্রদান করা হয়।

​কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম,আলহাজ্ব সিরাজুল ইসলাম,হাফেজ গোলাম কিবরিয়া,শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা কেবল এক জায়গায় সীমাবদ্ধ না থেকে অনেক শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়েও সরাসরি কম্বল পৌঁছে দেন।

​উদ্যোক্তা আলহাজ্ব মাহমুদুল ইসলাম জানান, “শীত, বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবছরের মতো এবারও আমরা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

​এ বিষয়ে তাঁর ছোট ভাই জি এম কামরুল ইসলাম বলেন, “শীতকাল দরিদ্র মানুষের জন্য অনেক কষ্টের। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে তাদের এই কষ্ট লাঘব সম্ভব। আমরা পরিকল্পিতভাবে গ্রামের অধিক শীতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে মানুষের দ্বারে দ্বারে কম্বল পৌঁছে দিচ্ছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই আলাদা।”

​আয়োজক সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে উপজেলার অন্যান্য শীতপ্রবণ গ্রামগুলোতেও আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে এসব সামাজিক মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

​স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের জীবন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!