
সুমন ভট্টাচার্য
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারাকান্দা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে তৎপর রয়েছেন থানার ওসি তানভীর আহমেদ।
তিনি জানিয়েছেন,তারাকান্দা থানার আওতাধীন সকল সাধারণ জনগণ যেন নিরাপদ,শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
ওসি তানভীর বলেন,নির্বাচনী সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে,সে জন্য প্রতিটি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন,“নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সাধারণ জনগণ যাতে নির্ভয়ে,শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পারেন-সেটিই আমাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।”ওসি তানভীর সকল রাজনৈতিক দল,প্রার্থী,সমর্থক ও সাধারণ জনগণকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।এ সময় উপস্থিত সাংবাদিকরা তারাকান্দা থানার পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন এবং একটি শান্তিপূর্ণ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।