1. admin@auchsangbad.com : admin :
গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইন খুলে ফেলায় আন্তঃনগর অগ্রিবীনা ট্রেনটি লাইনচ্যুত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইন খুলে ফেলায় আন্তঃনগর অগ্রিবীনা ট্রেনটি লাইনচ্যুত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ঢাকা-ময়মনসিংহের রেলপথে গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইন খুলে ফেলার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায়ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ ২৯ ডিসেম্বর সোমবার ভোর ৫ টার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন।রেলওয়ে ও স্থানীয় সূত্র এসব তথ্য জানাযায়।

এরই মধ্যে সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২০ ফুট অংশ তুলে ফেলা হয়।এসময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগিআউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘রবিবার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার (২৯ ডিসেম্বর) রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরো বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ পর্যায়ে রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!