
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (শনিবার)ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ ময়মনসিংহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ আজিম উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান এবং মহাসচিব আসাদুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগের সভাপতি হেলাল উদ্দিন,বাংলাদেশ কৃষি ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগের মহাসচিব আয়েন উদ্দিন এবং বাংলাদেশ কৃষি ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।বক্তারা নবনির্বাচিত কার্যকরী পরিষদকে অভিনন্দন জানিয়ে বলেন,ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনসেবার মান উন্নয়নে ভূমি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত হয়।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি,ময়মনসিংহ জেলা।