1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে যুবলীগ নেতা বাহাদুর গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে যুবলীগ নেতা বাহাদুর গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মাফি মহিউদ্দিন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা বাহাদুর রহমানকে (৩৫) শুক্রবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত বাহাদুর রহমান গাড়াগ্রাম ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি, গাড়াগ্রাম ইউপির সদস্য ও পশ্চিম দলিরাম বইদপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী যুবলীগ,আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত করার মাষ্টার মাইন্ড হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন বানচালের ঘড়যন্ত্র করাসহ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন আওয়ামী যুবলীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করছে গ্রেফতারকৃত যুবলীগ নেতা বাহাদুর। দীর্ঘ দিন আত্মগোপনে থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা বাহাদুর গাড়াগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ও পতিত আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন,সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে পতিত সরকারের সময় যুবলীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ রয়েছে। সে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড,দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী যুবলীগ,নিষিদ্ধ ছাত্রলীগ,আওয়ামী লীগের সন্ত্রাসীদের একত্রিত করছে। তাকে গ্রেফতার করে জেরা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!