1. admin@auchsangbad.com : admin :
বিজয় দিবসে শহীদদের মাগফিরাত ও ওসমান হাদীর সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিজয় দিবসে শহীদদের মাগফিরাত ও ওসমান হাদীর সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

মশিউর রহমান সোহাগ

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় এই ব্যতিক্রমী ধর্মীয় কর্মসূচির আয়োজন করে আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন “হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ”।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় পৌর মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন হাফেজে কোরআনের অংশগ্রহণে বিশেষ খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অসুস্থ সদস্য ওসমান হাদীর সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়; এটি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনার অংশ হিসেবেই আজকের এই ধর্মীয় আয়োজন।

সংগঠনের একাধিক সদস্য জানান, ধর্মীয় আয়োজনের মাধ্যমে শহীদদের স্মরণ করা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সংযোগ ঘটাতে সহায়ক হবে বলে তারা মনে করেন।

সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী বলেন, বিজয় দিবস আমাদের গর্বের দিন। এই দিনে শুধু আনন্দ নয়, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে সমাজের একজন অসুস্থ মানুষ ওসমান হাদীর সুস্থতার জন্য সম্মিলিত দোয়া – এটাই আমাদের মানবিক দায়বদ্ধতা।

তিনি আরও বলেন, সম্মিলিত দোয়ার শক্তি অপরিসীম। এ বিশ্বাস থেকেই মহান বিজয় দিবসে এই আয়োজন।অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলেন, বিজয় দিবসে দোয়া মাহফিল ও খতমে কোরআনের মতো এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অবশ্যই প্রশংসনীয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খান সাদাত, সমাজসেবক আবুল বাশার, সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!