
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে প্রথমে শহীদ বুদ্ধিজীবী অবুহেনা শামসুদ্দোহার কবর জিয়ারত,সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।রবিবার(১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন,প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক,সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক , মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সহকারী অধ্যাপক শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ কারিমুল্লা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয় কারী মোহাম্মদ জাকির হোসেন,জুলাই যোদ্ধা আল- আমিন ভূইয়া,জুলাই যোদ্ধা রতন মিয়া,খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী,ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ,গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাবিব, হোসেনপুর উপজেলা মূলধারার সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক মিজানুল হক,সাংবাদিক ও কলামিস্ট মো.মিজানুর রহমান মামুন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী,শহিদ বুদ্ধিজীবি আবু হেনা শামছুদ্দোহার মেয়ে সুরাইয়া আক্তার হেনা প্রমুখ। তাছাড়াও উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ,বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ ও সুশীল সমাজের লোকজন।আলোচনা সভার প্রথমে শহিদ বুদ্ধিদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা ও মোনাজাত পরিচালনা করে দোয়া পরিচালনা করা হয়।