1. admin@auchsangbad.com : admin :
মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র মেকানিক ফরিদের ১৭ বছরের সাম্রাজ্য অনিয়ম দূর্নীতির পাহাড়! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র মেকানিক ফরিদের ১৭ বছরের সাম্রাজ্য অনিয়ম দূর্নীতির পাহাড়!

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র মেকানিক ও স্টোরকিপার হিসেবে কর্মরত এ এফ এম মাহমুদ আল ফরিদের বিরুদ্ধে একই কর্মস্থলে টানা ১৭ বছর ধরে অবস্থান এবং নানা অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সূত্র জানায়,দুই পদের দায়িত্ব একাই সামলানোর সুযোগে ফরিদ সরবরাহ ব্যবস্থা,ক্রয় কার্যক্রম ও এমএসআর খাতে ভুয়া বিল–বাউচার তৈরিসহ নানা আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে—দীর্ঘমেয়াদি পোস্টিংকে পুঁজি করে তিনি প্রতিষ্ঠানে ব্যক্তিগত ‘দাপট’ তৈরি করেছেন।অভিযোগদাতাদের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি ক্রয়–বিক্রয় ও অফিস কার্যক্রমে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন এবং এতে লক্ষ লক্ষ টাকার দূর্নীতি হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, মুক্তাগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এই ফরিদ বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু’র আর্শিবাদ নিয়ে গড়ে তুলেন সাম্রাজ্য। এখানে এই পদে কেউ বদলি হয়ে আসতে গেলে ফরিদ তাদেরকে খালেদ বাবু মন্ত্রীর ক্ষমতা দেখিয়ে নিষেধ দিত। এখনো ফরিদ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চাকুরীতে বহাল! তার খুঁটির জোর কোথায়?

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ ফয়সাল আহমেদ বলেন,জেলায় অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে। আমি নতুন ভারপ্রাপ্ত দায়িত্বে যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমি ব্যবস্থা নিয়েছি। তবে একই ব্যক্তির দীর্ঘদিন একই পদে থাকার বিষয়টি সহ অনিয়ম দূর্নীতি অভিযোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্ত প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিবো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা বলেন,আমি শুনেছি ফরিদ এখানেই চাকুরী করছেন দীর্ঘ বছর ধরে। কেন এত বছর একই জায়গায় তা ঊর্ধ্বতন স্যারেরা বলতে পারবেন। আর অনিয়ম দূর্নীতি অভিযোগ আমি কিছু বলতে পারবোনা।

স্থানীয় সচেতন মহল বলছে—সরকারি প্রতিষ্ঠানে একই জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন অনিয়মের জন্ম দেয়। তাই অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কমপ্লেক্সের দায়িত্বশীলরা এক প্রশ্নে জানিয়েছেন, এ বিষয়ে স্থানীয়ভাবে আমাদের অনেকেই বলেন ফরিদ কোন শক্তির জোরে একই কর্মস্থলে ২০ আছেন? তা আমরা উত্তর দিতে পারিনা।

এক সাক্ষাৎকারে এফ এম মাহমুদ আল ফরিদ বলেন, আমি একাই এখানে ২০ বছর এই কর্মস্থলে আছি। আমি সবকিছু কেনাকাটা করি। আমার জুরে আমি আছি কারো সমস্যা নিয়ে আমি চাকুরী করি না।দ্বায়িত্বে যখন আছি কেনাকাটায় ছয় নয় হইবে। আমি যা করি কতৃপক্ষ ছাড়া করি না। এখানে ভাগাভাগি ৬০/৪০ ছাড়া কিছু হয় না। আপনারা সাংবাদিক বুঝেন না।আপনি লিখেন দেখি কে কি করে আমাকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!