1. admin@auchsangbad.com : admin :
মাদক,চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের বার্তা দিলেন নতুন ওসি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মাদক,চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের বার্তা দিলেন নতুন ওসি

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নাজমুস সাকিব।দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই শহরজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা। কারণ,এর আগে জামালপুর সদর থানায় দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ,সচ্ছ পুলিশিং ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই দেখিয়েছেন উল্লেখযোগ্য সফলতা।

স্থানীয়দের মতে,জেলায় দীর্ঘদিন ধরে চলা নানা অপরাধ চক্র,মাদক ব্যবসা,চাঁদাবাজি এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে একজন কার্যকর,নিষ্ঠাবান ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা অত্যন্ত জরুরি ছিল। সেই প্রয়োজন পূরণেই নাজমুস সাকিবের আগমনকে দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পুলিশ সূত্র জানায়,দায়িত্ব গ্রহণের পরপরই তিনি থানার বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা শুরু করেছেন। অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ের টহল জোরদার,ভুক্তভোগীদের দ্রুত সেবা প্রদান এবং থানাকে সত্যিকারের জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর—এগুলোকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবেন বলে শোনা গেছে।

জামালপুরে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উৎঘাটন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের ভেতরে–বাইরে প্রশংসিত হয়। ফলে ময়মনসিংহবাসীর প্রত্যাশা—শহরের নিরাপত্তা পরিস্থিতিতে শিগগিরই দৃশ্যমান পরিবর্তন আসবে।

বিভিন্ন স্তরের নাগরিকরা বলছেন,“একজন সক্ষম ওসি পাওয়া ময়মনসিংহ শহরের জন্য খুবই প্রয়োজন ছিল। নাজমুস সাকিব সেই শূন্যতা পূরণ করবেন—এটাই আমাদের বিশ্বাস।”

নতুন এ ওসি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন এবং বলেছেন,“মাদক,চাঁদাবাজি,কিশোর গ্যাং—কোনো অপরাধীই ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর কিন্তু ন্যায়নিষ্ঠ অবস্থানই হবে আমার অঙ্গীকার।”

ময়মনসিংহের নাগরিকরা তাই এখন তাকিয়ে আছেন নতুন ওসির কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের দিকে—নিরাপত্তাহীনতার অন্ধকার ভেদ করে শান্তি ও স্বস্তির শহর গড়ে উঠবে—এমনটাই তাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!