1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মুক্ত দিবস - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মুক্ত দিবস

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য,

ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত মুক্ত দিবস এবার উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শহরজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় ১৯৭১ সালের এই গৌরবময় দিনটি।সকালে ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন–পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনের পর মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মুক্ত দিবসের আলোচনা সভা।ভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল বলেন,“১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। এটি আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি স্বাধীনতা,পেয়েছি লাল-সবুজের পতাকা।”

তিনি শহীদ মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা–বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। অসুস্থ মুক্তিযোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশের প্রতিটি ভোর, প্রতিটি সূর্য আপনাদের রক্তের বিনিময়ে পাওয়া। জাতি আপনাদের চিরঋণী।”

আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও অপসংস্কৃতি থেকে মুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম। অতিথি বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি,ময়মনসিংহের মুক্তির ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা তুলে ধরেন। প্রবীণ মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধদিনের অভিজ্ঞতা বর্ণনা করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!