1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে অধম্য নারীর সম্মাননা পেলেন কবি সুফিয়া বেগম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলে অধম্য নারীর সম্মাননা পেলেন কবি সুফিয়া বেগম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন,অধিকার ও সমাজে নারীর অদম্য অগ্রযাত্রাকে উদযাপন করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা,কর্মক্ষেত্রে সফলতা ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ নান্দাইল উপজেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন নান্দাইলের গর্ব,কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। তিনি সাহিত্যচর্চা,সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকার জন্য অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেন।

কবি সুফিয়া বেগম তার বহুমাত্রিক পরিচয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। পাশাপাশি রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন এবং রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সাধারণ মানুষের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি ধানমন্ডি স্পেশালাইজড হাসপাতালের পিএল সি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তি জীবনে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলামের সহধর্মিণী। দাম্পত্য জীবনে দুজনই উন্নয়ন ও মানবসেবায় নিজেদের অবদান রেখে সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।সম্মাননা গ্রহণের পর সুফিয়া বেগম বলেন,“নারীর অধিকার,শিক্ষা ও সৃজনশীলতা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের বড় লক্ষ্য।” তিনি জানান,ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ইতোমধ্যে গ্রামের অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে একটি মক্তব চালু করেছেন,যেখানে দরিদ্র পরিবারের শিশুরা কোনো খরচ ছাড়াই প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা বলেন,নারীরা যদি সুযোগ ও সহায়তা পায়,তবে তারা সমাজের সব ক্ষেত্রে অদম্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম।

শেষে অদম্য নারীদের হাতে সংবর্ধনা স্মারক উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সহ অতিথিবৃন্দ । পুরো অনুষ্ঠানটি নান্দাইল উপজেলায় নারী জাগরণ,নেতৃত্ব ও আত্মবিশ্বাসের উৎসাহ সঞ্চার করে এক অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!