1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রামের সাংগঠনিক সম্পাদক মাসুদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রামের সাংগঠনিক সম্পাদক মাসুদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

জহিরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি.

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদের উদ্যোগে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলস্থল ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন—“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাঁর জীবন বাংলাদেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করছি।”

আয়োজক সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদ বলেন
“আমাদের প্রাণের নেত্রী গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দলের নেতা-কর্মী ও মানুষের হৃদয়ের দোয়া আজ এক জায়গায় মিলিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাঁর জন্য কল্যাণের দরজা খুলে দেবেন।”

সহ-সভাপতি ইউনুস আলী মেম্বার বলেন—“চৌদ্দগ্রাম বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। নেত্রীর সুস্থতা আমাদের সবার প্রার্থনা—এটি এখন জাতীয় প্রত্যাশা।”মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবরক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির তরুণ কর্মীবৃন্দ।স্থানীয় নেতারা জানান, দেশনেত্রীর সুস্থতার জন্য এ ধরনের দোয়া মাহফিল আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!