1. admin@auchsangbad.com : admin :
নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত থেকে হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা ঠিক মতো পাচ্ছে না স্বাস্থ্য সেবা। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন ধরে জনবল শূন্যতার কারণে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে। ফলে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছে এলাকাবাসী। বর্তমানে হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকট চরমে পৌছেছে। উপজেলাযর উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা চালুর প্রশাসনিক অনুমোদন দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ২৮জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে ২জন মেডিকেল অফিসার কর্মরত আছে। মাত্র দুইজন মেডিকেল অফিসার দিয়ে কুড়িয়ে কুড়িয়ে চলছে স্বাস্থ্য সেবা। এছাড়া কনসালটেন্টের মধ্যে একজনও নেই।অ্যানেসতেসিয়া (অজ্ঞান কারক) সার্জারী,কার্ডিও,চক্ষু,চর্ম ও যৌন, নাক-কান ও গলা জুনিয়র কনসালটেন্ট একজনও নেই। গুরুত্বর রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসক না থাকার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর সহ অন্যত্রে প্রেরণ করা হচ্ছে রোগীদের।আরো জানা যায়, ল্যাব ৩টি পদ শূন্য, রেডিওলজি ১জন পদ শূন্য, এক্সরে মেশিন ১২ বছর যাবত অকেজো। টেকনিশিয়ানের অভাবে, আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ রয়েছে। হাসতালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ডাক্তারের অভাবে নষ্ট হচ্ছে বলে জানাগেছে।
গাইনি ডাক্তার সংযুক্তিতে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এ কর্মরত আছে। নাইটগার্ড ৩ জনের মধ্যে ১জন, ডেন্টাল সার্জন একজন আছে। অফিস সহায়ক শূন্য পদ ২টি, বাবুর্চি ৩ জনের মধ্যে ১ জন আছে। পরিচ্ছন্নতা কর্মী ৫ জনের মধ্যে ১জন আছে, ওয়ার্ড বয় ৩ জন আছে। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীদের উপচেপড়া ভিড়। বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। শত শত রোগীদের জন্য মাত্র ২ জন ডাক্তার চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। প্রায় সময় দুইজন ডাক্তারের মধ্যে বিভিন্ন কারণে একজন অনুপস্থিত থাকতে হয়। হাসপাতালে ডাক্তার না থাকায় বাধ্য প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজিতে গিয়ে ভিজিট দিয়ে মেডিকেল অফিসার দেখাতে হচ্ছে। এছাড়া ৫০ শয্যা বিশিষ্ট তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিভিন্ন প্রকার ওষুধ সংকট রয়েছে।এ বিষয়ে ৩/১২/২৫ তারিখ বুধবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা’র সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। অফিস সহকারী জানায় তিনি অসুস্থ তাই ছুটিতে আছেন।অন্য ডাক্তার ও হাসপাতাল এর কর্তব্যরতরা জানায় সীমা বদ্ধতার মাঝেও আমরা আমাদের সাধ্যমত চেষ্ঠা করে যাচ্ছি। ওষুধ সংকট সম্পর্কে তারা জানায় সাময়িক সমস্যা হচ্ছে তবে ওষুধ সংকট কয়েকদিনের মধ্যে সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!