1. admin@auchsangbad.com : admin :
বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি

বাগমারা প্রতিনিধি উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ডক্টরস ক্লিনিকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা.মোঃ ইমদাদুল হক (দুলাল)।সভাপতির বক্তব্যে তিনি বলেন,“কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার—আর এই সেবা নিশ্চিত করতেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোছাঃ কামরুনাহার, ডা.মোঃ ফয়সাল হোসেন,রেজিস্ট্রার,মেডিসিন বিভাগ,ডা.মোঃ সাদেকুজ্জামান রিংকু,ডা.মোঃ সাজেদুর ইসলাম,ডক্টরস ক্লিনিকের পরিচালক সাইফুর রহমান,শহিদুল ইসলাম,ময়েন উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন,এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত সচেতনতা,চিকিৎসকদের সঠিক পরামর্শ এবং আধুনিক চিকিৎসা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ।জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।ডক্টরস ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এমন সভা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।উক্ত সভায় উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রোগী ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!