1. admin@auchsangbad.com : admin :
বাজিতপুরের গর্ব -সারওয়ার মুর্শেদ শামীম ডিআইজিতে পদোন্নতি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাজিতপুরের গর্ব -সারওয়ার মুর্শেদ শামীম ডিআইজিতে পদোন্নতি

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক

কিশোরগঞ্জের বাজিতপুরের কৃতি সন্তান, মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা সারওয়ার মুর্শেদ শামীম বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, অসীম পেশাদারিত্ব,সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতিকে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।সারওয়ার মুর্শেদ শামীম ২০তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সর্বদা মানবিকতা, কঠোর শৃঙ্খলা,দক্ষ নেতৃত্ব ও উচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর অঙ্গীকার সহকর্মী ও অধস্তনদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর গ্রামের মরহুম মোরশেদুল ইসলাম (অবসরপ্রাপ্ত জেলা হিসাব রক্ষক কর্মকর্তা) এর সন্তান ও একটি সুশিক্ষিত পরিবারের যোগ্য প্রতিনিধি। ছয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বড় ভাই ব্যবসায়ী, বড় দুই বোনের একজন সরকারি কলেজের অধ্যাপক এবং আরেকজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোট দুই বোন ব্যাংকিং সেক্টরে কর্মরত। পরিবারটির শিক্ষাগত ও নৈতিক মূল্যবোধ তাঁর কর্মজীবনকে ইতিবাচকভাবে সমৃদ্ধ করেছে।ডিআইজি পদে পদোন্নতির খবরে কটিয়াদী, বাজিতপুর, হালিমপুর ও আশপাশের এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী তাঁর এই সাফল্যে গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সারওয়ার মুর্শেদ শামীম ভবিষ্যতেও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।স্থানীয়রা তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘ কর্মজীবন এবং আরও সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানান।সারওয়ার মুর্শেদ শামীমের এই পদোন্নতি কেবল ব্যক্তিগত অর্জন নয়—এটি বাজিতপুর ও কিশোরগঞ্জবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!