1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরের ছয় শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেন ফরিদপুরে আনোয়ার হোসেন ভূঁইয়া - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরের ছয় শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেন ফরিদপুরে আনোয়ার হোসেন ভূঁইয়া

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

হেমন্ত যখন বিদায়ের বার্তা দিচ্ছে ঠিক তখনই কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিচ্ছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইতে শুরু করেছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে। শীতে প্রকৃতিতে এক অপরুপ দৃশ্যের দেখা মেলে। তবে শীত মানে যে শুধু আনন্দ আর সৌন্দর্য্যের উপভোগ তা নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে শীত আসে অভিশাপ হয়ে। উপযুক্ত শীত বস্ত্রের অভাবে তারা মানবেতর জীবনযাপন করে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে ছয় শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে তাদের কিছুটা শীত নিবারনের ব্যবস্থা করে দেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের অতি মানবিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। ২৯ নভেম্বর শনিবার দুপুর ২ টার দিকে আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন তিনি।এসময় ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লত।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম,ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির,ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ,সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. মাইন উদ্দিন,মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. সবুজ মিয়া সহ ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা,সাধারণ সম্পাদক মাহফুজ মেম্বার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান,সালুয়া ইউনিয়ন বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক (মানবিক সাদেক) সহ কিশোরগঞ্জ জেলা,ভৈরব ও কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঢাকার হোটেল সেরাটনসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলের মার্কেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সমাজ উন্নয়নসহ এলাকার গরীব দুঃখী মানুষের সেবা করে আসছেন তিনি।
কম্বল বিতরণের আগে এক আলোচনা সভা শেষে অসুস্থ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন,যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন,তাহলে প্রতি বছরই কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!