
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক,সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা হিসেবে পরিচিত লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়,মানুষের প্রতি দায়িত্ব।” এলাকার মানুষের কল্যাণে কাজ করাকে তিনি নিজের সবচেয়ে বড় রাজনৈতিক অঙ্গীকার বলে উল্লেখ করেন।
সম্প্রতি ঈশ্বরগঞ্জে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বাবু জানান,কর্মীর শক্তিই নেতৃত্বের ভিত্তি তাই দলমত নির্বিশেষে মানুষের সেবা করতে তিনি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন,এলাকার শিক্ষা,স্বাস্থ্য,দুঃস্থ মানুষের সহায়তা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা তার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সামাজিক দায়বদ্ধতা থেকে বহুদিন ধরে তিনি বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলে এলাকার অনেকেই জানান।
মজেদ বাবু বলেন,মাদক,চাঁদাবাজি’র বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন কোন নেতা কর্মী কারো চাঁদাবাজি করেন, মাদক বেচা কেনার সাথে জড়িত থাকেন কোন অভিযোগ পাওয়া যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে।আইনের আওতায় আনা হবে। ঈশ্বরগঞ্জ উপজেলা হবে উন্নয়নের বাংলাদেশের সেরা উপজেলা। আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।
নেতাকর্মীরা মনে করেন,তাঁর মানবিক কাজ,নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্ব এলাকার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে।