1. admin@auchsangbad.com : admin :
ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিক কে সন্ত্রাসী হামলা,আটক ০২ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিক কে সন্ত্রাসী হামলা,আটক ০২

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে চারজন সাংবাদিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন,ক্যামেরা এবং নগদ টাকাও ছিনিয়ে নেওয়া যায় সন্ত্রাসীরা। ২৯ নভেম্বর ২৫ রোজ শনিবার সকালে জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ‘চোরের মোড়’ সংলগ্ন এলাকায় সাংবাদিকগণ সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন । ঘটনাস্হলে হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিএনপি নেতা ছুরহাব উদ্দিন স্বপন মেম্বারের নির্দেশনায় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়।স্থানীয় যুবদল পরিচয়দানকারী নেতা হাবিবুর রহমান জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে আক্রমণ করাহয়।সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত সাংবাদিক চারজন হলেন- ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম,দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল আল ফাহাদ,সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানা, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি,রাকিবুল হাসান সুমন।আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ত্রিশাল থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করে মূল অভিযুক্ত স্বপন মেম্বার ও জিয়া সহ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!