1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।২৬ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ফরিদপুরের ডাক্তার বাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।ফরিদপুর এলাকার কৃতি সন্তান,মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু চিকিৎসক,ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ও ফেকো সার্জন ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীবের ব্যক্তিগত প্রচেষ্টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক গবেষক ও লেখক শামসুল আলম সেলিম।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীব,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুর রহমান,মাওলানা ফরিদুল ইসলাম,মাওলানা হোসাইন আহমদ,মাওলানা শরীফুল ইসলাম ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নূরুল আলম প্রমুখ।অনুষ্ঠানে দরিদ্র, এতিম ও শারীরিক প্রতিবন্ধী ৩০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।শীত বস্ত্র বিতরণের আগে প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এর হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।উল্লেখ্য যে,গত জানুয়ারি মাসে ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। পরে ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!