1. admin@auchsangbad.com : admin :
বাকচান্দা এ এস একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মাষ্টার এর ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাকচান্দা এ এস একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মাষ্টার এর ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালেক মাষ্টার এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার ২৩ নভেম্বর বেলা ১১ টায় একাডেমিক ভবন কক্ষে অত্র একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জমির উদ্দীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় মরহুমের জীবনাদর্শ নিয়ে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, বিশিষ্ট সাংবাদিক লতিফুল বারী হামীম, মরহুমের ছেলে অত্র একাডেমির সাবেক সভাপতি ও নান্দাইল উপজেলা বিএনপির এডহক কমিটির সদস্য মাহমুদুল হাসান রুনু, মরহুমের ছেলে মোহাম্মদ সুনু মিয়া, একাডেমির সাবেক অভিভাবক সদস্য শাহজাহান , বিএনপি নেতা সুজন মিয়া প্রমূখ। এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন এবং সহকারী শিক্ষক /শিক্ষিকা গণ ও শিক্ষার্থী গণ। তাছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক গণ, বাকচান্দা বাজার ব্যাবসায়ী গণ, এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মরহুমের স্মৃতি চারন করতে গিয়ে বক্তারা বলেন, আবদুল মালেখ মাষ্টার চিলেন একজন সহজ সরল সৎ আদর্শবান মানুষ, পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষানুরাগি, তখন কার সময় এলাকার মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ঠিক তখনি তিনি এলাকাবাসী দেরকে সাথে নিয়ে, মরহুম পিতা আব্দুস সামাদের নামানুসারে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি নামক এই স্কুল প্রতিষ্ঠা করেন। উনার এই মহৎ কাজের জন্যই আজ এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো ছরিয়ে পড়ছে । সবশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও স্কুলের প্রয়াত সকল শিক্ষকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মরহুম আব্দুল মালেক মাষ্টার ছিলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণ পুর গ্রামের সম্রান্তপরিবার আব্দুস সামাদ ও জুবেদা খাতুন দম্পতির সন্তান। ১-১২ -১৯১৯ সালে তিনি জন্ম গ্রহন করেন এবং ২৩ নভেম্বর ২,০০০ সালের এই দিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!