1. admin@auchsangbad.com : admin :
ভৈরবের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাইসার হামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাইসার হামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর রোববার সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফেসবুকে পোষ্ট, তোলপাড়” শিরোনামে সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার ষড়যন্ত্র করছে বলে জানা যায়।

দৈনিক গৃহকোণ পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ জানান, তিনি বিশ্বস্থ সূত্রে জানতে পারেন, গত ১৬ নভেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারস্থ পৌরসভা মোড়ে একটি অফিসে ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর চেম্বারে ডা. কিশোর কুমার ধর ও তার লোকজন একত্রিত হয়ে একটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে, “মিথ্যা অভিযোগ সাজিয়ে” সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ’কে ভৈরবে অপমান অপদস্ত করে স্থানীয় সাংবাদিকদের মোটা অংকের টাকা দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে তার মানহানি করবে। রোববার সকাল থেকে অফিস টাইম পর্যন্ত হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করলে তা প্রমাণিত হয়ে যাবে।

তিনি ধারণা করছেন, তার পেশাগত দ্বায়িত্ব পালন করতে ভৈরব গেলে সুযোগ বুঝে তাকে ফাঁসাতে ডা. কিশোর কুমার ধরের ভারাটিয়া লোকজন যে কোন পদক্ষেপ নিতে পারে। কেননা ডা. কিশোরগঞ্জ কুমার ধর ভৈরবের স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের বাসিন্দা।

এছাড়া ভৈরব থেকে প্রকাশিত দৈনিক গৃহকোণ পত্রিকার বিরোধিতা করে এমন কতক লোকজনও ডা. কিশোর কুমার ধরকে সহযোগিতা করবে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদকে অপমান অপদস্ত করাতে। কারণ কিছুদিন মার্কেটে বন্ধ থাকা ভৈরব থেকে প্রকাশিত একমাত্র সরকারি তালিকাভুক্ত দৈনিক গৃহকোণ পত্রিকাটি সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের মাধ্যমে ফের মার্কেটে চালু করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসাবসত এ কাজটি করতে পারে দৈনিক গৃহকোণ প্রতিপক্ষের লোকজন। তাই তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!