
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধ শতাধিক সাংবাদিক ফুলের শুভেচ্ছা জানিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
দীর্ঘ সময় ধরে ময়মনসিংহ জেলার প্রশাসনিক দায়িত্ব পালনকালে মফিদুল আলম সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমে তদারকি এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএমইউজে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শিবলী সাদিক খান,আলমগীর কবির উজ্জ্বল খান,জহর লাল দে,সুমন ভট্টাচার্য,গোলাম কিবরিয়া পলাশ,সেলিম সাজ্জাদ,আব্দুল হাকিম,মোর্শেদ কামাল মিজান, এ.জি জাফর,সোহানুর রহমান সোহানসহ অন্যান্য সাংবাদিকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মফিদুল আলম সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“ময়মনসিংহে দায়িত্ব পালন আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। সাংবাদিক সমাজ সবসময় যেভাবে সহযোগিতা করেছে,তা আমার ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।”শেষে তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।