
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীর ৯নং ওয়ার্ডের বড়কালীবাড়ি এলাকায় রূপা আক্তার(যাত্রাশিল্পী) নামে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে, মুখে কালি মেখে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী রূপা আক্তার জানান, ১২ নভেম্বর বুধবার নির্যাতনের সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
থানার এসআই মাসুদ জামালী ঘটনাটি তদন্ত করে মামলা হিসেবে এফআইআর করেন। মামলায় বড়কালীবাড়ির টিকটকার শাহ আলমের স্ত্রী মাফুজাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।ঘটনাটি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।ভুক্তভোগীর পরিবার দ্রুত প্রধান আসামি মাফুজাসহ অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।