1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
‎নান্দাইলে জনতার দরজায় দরজায় অ্যাডভোকেট চান - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

‎নান্দাইলে জনতার দরজায় দরজায় অ্যাডভোকেট চান

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

‎ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আকম আনোয়ারুল ইসলাম চান।
‎
‎দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ধর্মীয়,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে জনসম্পৃক্ততা ও আস্থার ভিত্তি গড়ে তুলেছেন। ফলে বর্তমানে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি অঞ্চলে তার গণসংযোগ কর্মসূচি নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
‎
‎সম্প্রতি তিনি উপজেলার রাজগাতী,চণ্ডিপাশা,মুশুল্লী,সিংরইল, আচারগাও,জাহাঙ্গীরপুর,মোয়াজ্জেমপুর,খারুয়া,গাংগাইল,শেরপুর,নান্দাইল ও চরবেগৈরসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা ও স্থানীয় জনসভায় যোগ দিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। এসব সভায় তিনি এলাকার উন্নয়ন,শিক্ষা বিস্তার,মাদকমুক্ত সমাজ গঠন ও ইসলামিক মূল্যবোধ ভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানান।
‎
‎অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেন,জনগণের দোয়া ও ভালোবাসায় আমি অনুপ্রাণিত। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনে তাদের পাশে থাকতে চাই। জনগণ পরিবর্তন ও উন্নয়ন চায় ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আমার লক্ষ্য সেই চাওয়া পূরণে নিবেদিত থাকা।”ধর্মীয় সভা ও মিলাদ মাহফিল ও নামাজে জানাযায় অংশ নিয়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং ইসলামি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে আলোকিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
‎এছাড়াও তিনি সাংবাদিক সংগঠন গুলোতে উপস্থিত হয়ে মতবিনিময় করেছেন।
‎
‎স্থানীয় পর্যায়ে তার গণসংযোগে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নিচ্ছেন। এলাকাবাসীর মতে,চান সাহেবের সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। অনেকে মনে করছেন,তার ক্রমবর্ধমান গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।
‎
‎নান্দাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিএনপি,আওয়ামী লীগ ও জামায়াত এই তিন দলের প্রভাব থাকলেও বর্তমানে বিডিপি চেয়ারম্যানের সক্রিয় ভূমিকা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে,ধর্মীয় অনুশাসন মেনে রাজনীতি ও উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার অঙ্গীকারই তার জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ।
‎
‎গণসংযোগের অংশ হিসেবে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়া,সামাজিক অনুষ্ঠান ও ধর্মসভায় উপস্থিত থেকে জনগণের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।‎অ্যাডভোকেট চান বলেন,নান্দাইলের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ক্ষমতা নয়,সেবা আমার লক্ষ্য।”তার এই নিরলস প্রচারণা এখন নান্দাইলের রাজনীতিতে নতুন আগ্রহের সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে তিনি কতটা অগ্রগতি অর্জন করতে পারেন,তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট,ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ভোটের রাজনীতিতে অ্যাডভোকেট আকম আনোয়ারুল ইসলাম চান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!